শাহরুখ-আল্লু অর্জুনের সহশিল্পী

প্রেম নিয়েও মুখ খুললেন হানসিকা মোটওয়ানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০২:৩৩ পিএম
প্রেম নিয়েও মুখ খুললেন হানসিকা মোটওয়ানি

শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী হানসিকা মোটওয়ানি সম্প্রতি এক বর্ডকাস্টে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেছেন। দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেত্রী জানালেন, ৬ হাজার রুপি পারিশ্রমিক থেকে শুরু করে আজকের অবস্থানে পৌঁছানোর গল্প।


শৈশবের অভিনয় জীবন নিয়ে হানসিকা বলেন, তিনি এমন এক সময়ে ইন্ডাস্ট্রি দেখেছেন, যখন ম্যাগাজিনের দাপট ছিল, আর এখন সবকিছু ডিজিটাল। ছোটবেলা থেকেই ভালো মানুষের সান্নিধ্যে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। বিশেষ করে শাকালাকা বুম বুম তাকে দিয়েছে ব্যাপক পরিচিতি।


স্কুল আর শুটিং—দুই সামলানোর গল্প
এরপর একের পর এক কাজ। হানসিকা জানান, মা সবসময় তার পাশে ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি শুটিং যেন চাপ হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে ছিলেন খুব সচেতন। স্কুল শেষে তিনি শুটিংয়ে যেতেন, আর পুরো বিষয়টি সুন্দরভাবেই সামলানো হতো।

বিচ্ছেদ নিয়ে যা বললেন
ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিচ্ছেদ নিয়ে আলোচনা প্রসঙ্গে হানসিকা বলেন, অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে মানুষ কথা বলবেই, সেটাকে সহজভাবে নিতে হয়। আলোচনার কেন্দ্রে থাকলে মতামতও আসবে—এটাই স্বাভাবিক।

স্মৃতি ইরানির কাছ থেকে পাওয়া শিক্ষা
সহ-অভিনেত্রী স্মৃতি ইরানির সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে হানসিকা বলেন, তিনি সবসময় শেখাতেন, খবরের কাগজ পড়তে বলতেন, অভিজ্ঞতা শেয়ার করতেন। তার উষ্ণ আচরণ আজও মনে আছে অভিনেত্রীর।

আল্লু অর্জুনকে নিয়ে উচ্ছ্বাস
কাজের অভিজ্ঞতা নিয়ে হানসিকা বলেন, তিনি দারুণ সহশিল্পী। পুস্পা-২ নিয়েও কথা হয়েছে তাদের। হানসিকার ভাষায়, “বানি দুর্দান্ত করেছে।” তিনি জানান, আল্লু অর্জুন তার প্রথম সহশিল্পী, এখনও তাদের বন্ধুত্ব অটুট।


 শাহরুখের সঙ্গে বিজ্ঞাপন
ক্যারিয়ারের শুরুর দিকে শাহরুখ খান -এর সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করে প্রথম ৬ হাজার রুপি আয় করেছিলেন হানসিকা। ছোট বয়সে এমন বড় তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা তাকে অনুপ্রাণিত করেছিল এবং অভিনয়কে গুরুত্ব দিয়ে ভাবতে শিখিয়েছিল।

প্রেমে এখনও বিশ্বাসী
ভালোবাসা নিয়ে হানসিকা বলেন, “প্রেম আমার কাছে খুব সুন্দর অনুভূতি। আমি ভালোবাসায় বিশ্বাস করি। সময় হলে মহাবিশ্বই পথ দেখাবে।”
বিচ্ছেদের পর নতুন করে প্রেম খোঁজার বিষয়ে তিনি এখনও আশাবাদী—সময় আর ভাগ্যের ওপরই ছেড়ে দিয়েছেন সবকিছু।

-টাইমস অব ইন্ডিয়া, 
অনুবাদ করেছেন, অমিও।

Link copied!