নেত্রকোণায় ভারতীয় মাদক উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১০:৫০ এএম
নেত্রকোণায় ভারতীয় মাদক উদ্ধার

ময়মনসিংহ জেলার ধোবাউড়া সীমান্তে আজ অভিযান চালিয়ে ৩১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন-৩১ বিজিবি’র সদস্যরা।
বুধবার ভোর রাতে ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়ইগড়া নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
নেত্রকোণা ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী আজ সকাল ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিপাড়া বিওপি’র ৮ সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্তে অভিযানে নামে। রাত আনুমানিক ৩টা ৩০মিনিটে সীমান্ত পিলার ১১৩৯/৮-এস হতে প্রায় ৩শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে কড়ইগড়া এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৩শ’ ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এসব মাদকদ্রব্য নেত্রকোণা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হবে বলেও জানিয়েছেন নেত্রকোণা বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী।

Link copied!