সংসার ভাঙল মৌসুমী হামিদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৮:৩৩ পিএম
সংসার ভাঙল মৌসুমী হামিদের

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ-এর দাম্পত্য জীবনে ভাঙনের খবর সামনে এসেছে। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা-কে বিয়ে করেছিলেন তিনি। তবে স্বামীর পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে তাদের সম্পর্ক টেকেনি বলে জানা গেছে।

সূত্র জানায়, গত বছরের নভেম্বর থেকেই তারা আলাদা থাকছেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মৌসুমী নিজেই, তবে এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। তিনি বলেন, “আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই।”

এদিকে গুঞ্জন রয়েছে, রানার বিবাহবহির্ভূত সম্পর্ক বেশ কিছুদিন ধরেই চলছিল। নুসরাত তুবা নামের এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসে। ধারণা করা হচ্ছে, এই সম্পর্ক থেকেই দাম্পত্য কলহের সূত্রপাত, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়।

জানা গেছে, রানা ও নুসরাত তুবা একই নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করেন। পরিস্থিতির অবনতি হলে এক পর্যায়ে রানা ডিভোর্স লেটার পাঠান।

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানার বিয়ে সম্পন্ন হয়েছিল, যেখানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

Link copied!