Lux Super Star ২০২৫-এর গ্র্যান্ড ফিনালেকে ঘিরে উন্মোচন করা হলো প্রতিযোগিতার আকর্ষণীয় ট্রফি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১২:০৮ পিএম
Lux Super Star ২০২৫-এর গ্র্যান্ড ফিনালেকে ঘিরে উন্মোচন করা হলো প্রতিযোগিতার আকর্ষণীয় ট্রফি!

Lux Super Star ২০২৫-এর গ্র্যান্ড ফিনালেকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে প্রতিযোগিতার ট্রফি। দেশের পরবর্তী সুপারস্টারের হাতে ওঠার অপেক্ষায় থাকা এই ট্রফিটি ইতোমধ্যেই দর্শক ও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

LUX বাংলাদেশ জানিয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন Swarovski ক্রিস্টাল দিয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ ট্রফি। সূক্ষ্ম নকশা, নিখুঁত কারুকাজ এবং পরিশীলিত নির্মাণশৈলীর মাধ্যমে ট্রফিটিকে দেওয়া হয়েছে এক অনন্য আভিজাত্য।

আয়োজকদের মতে, ট্রফিটি কেবল একটি পুরস্কার নয়; এটি Lux Super Star প্ল্যাটফর্মের দীর্ঘদিনের ঐতিহ্য, সাফল্য এবং স্বপ্নের প্রতীক। এই প্রতিযোগিতার মাধ্যমে গত বছরগুলোতে দেশের বিনোদন অঙ্গনে আত্মপ্রকাশ করেছেন বহু প্রতিভাবান মুখ, যারা পরবর্তীতে নিজেদের অবস্থান দৃঢ় করেছেন।

উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে Lux Super Star ২০২৫-এর চূড়ান্ত পর্ব। সেদিনই প্রতিযোগিতার বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে এই আকর্ষণীয় ট্রফি।

Link copied!