শাহরুখ খান পোস্ট করেছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে। সেলিম খান বাড়ি ফিরেছেন। তাকে সঙ্গে নিয়েই ভক্তদের শুভেচ্ছা জানান সালমান খান
শনিবার গভীর রাতে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন শাহরুখ খান। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তিনি শুভেচ্ছা জানান। একই ছবি ও পোস্ট তার ফেসবুক ও এক্স অ্যাকাউন্ট থেকেও করা হয়। নিজের একটি ছবি শেয়ার করেন শাহরুখ, যেখানে তাকে সালাম দিতে দেখা যায়। ভক্তদের জন্য একটি বার্তাও লেখেন। ভক্তরা শুধু ঈদ মোবারক জানিয়ে মন্তব্যে ভরিয়ে দেননি, অনেকেই লিখেছেন যে তার শুভেচ্ছার মাধ্যমেই তাদের উৎসব সম্পূর্ণ হয়েছে।
পোস্ট করা ছবিতে সবুজ শেরওয়ানি ও কালো সালোয়ার পরেছিলেন শাহরুখ। ক্যাপশনে লিখেছেন, ‘আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য আনন্দময়, শান্তিপূর্ণ ও আশীর্বাদধন্য ঈদের শুভেচ্ছা। সবার জন্য ভালোবাসা ও আলোর কামনা—আমরা যেন আমাদের প্রার্থনার সবকিছু এবং তার চেয়েও বেশি পাই… ঈদ মোবারক!!’
সালমান খানও তার সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি বাড়ি থেকেও তিনি বাড়ির সামনে উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও শেয়ার করে সালমান লেখেন, ‘ঈদ মোবারক। আপনাদের শুভেচ্ছা ও শুভকামনার জন্য ধন্যবাদ। বাবা বাড়ি ফিরেছেন।’
কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সেলিম খান। এবার তিনি বাড়ি ফিরেছেন। সালমানের সঙ্গে সেলিম খানও ভক্তদের উদ্দেশে হাত নেড়েছেন।

































