আপত্তিকর ভিডিও নির্মাণের অভিযোগে আটক চিকন আলী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০৫:৫৩ পিএম
আপত্তিকর ভিডিও নির্মাণের অভিযোগে আটক চিকন আলী

চলচ্চিত্রের কৌতুক অভিনেতা চিকন আলীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইউটিউবে অশ্লীল কন্টেন্ট ছড়ানোর অভিযোগে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর রামপুরা বনশ্রীর নিজ বাসা থেকে তাকে ডিবি’র সাইবার ও স্পেশাল ক্রাইম বিভাগের একটি টিম আটক করে। বর্তমানে চিকন আলীকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবি’র এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, “তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অশ্লীল কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জানা যায়, কমেডিয়ান চিকন আলী’র বিরুদ্ধে একাধিক অশ্লীল ভিডিওতে অভিনয় এবং নিজে ভিডিও নির্মাণের বিষয়ে হাতিরঝিল থানায় জিডি ও তেঁজগাও শিল্পাঞ্চল থানায় অভিযোগ রয়েছে। সেই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতেও তার অশ্লীল কন্টেন্ট তৈরির অভিযোগ রয়েছে।

Link copied!