বিশ্বকাপ ট্রফির শেষ লড়াই

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল কবে ও কোথায়?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০১:০৬ পিএম
আর্জেন্টিনা-স্পেন ফাইনাল কবে ও কোথায়?

৪৮ দলের লড়াই এখন ২ দলে ঠেকেছে। শিরোপার মঞ্চে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্বের নিউজার্সি অঞ্চলের মেটলাইফ স্টেডিয়াম বসবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ। 

রীতি ভেঙে এবারই প্রথম ৪৮ দলের অংশগ্রহণে এবার বিশ্বকাপ আয়োজন করেছিল ফিফা। পাশাপাশি একাধিক আয়োজক দেশও ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাস প্রথম। টুর্নামেন্টের এই নির্ণায়ক ম্যাচটি হবে বিশ্বকাপের ১০৪তম ম্যাচ।

এতে মুখোমুখি হবে ফ্রান্সকে পরাজিত করা স্পেন এবং আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দল। মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

এ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৮২ হাজারেরও বেশি এবং এখানে ২০১৬ সালের কোপা আমেরিকা সেন্টেনারিও ফাইনালসহ বেশ কয়েকটি বড় ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। সেই ফাইনালে আর্জেন্টিনা টাইব্রেকারে চিলির কাছে হেরেছিল।

Link copied!