রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে চারজন মারা গেছেন।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৬ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যান বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এদের মধ্যে পজিটিভ হয়ে কেউ মারা যাননি।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর তিন এবং নওগাঁর একজন। এ নিয়ে শুধু নভেম্বর মাসের ৬ তারিখ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩ জন। এদের মধ্যে পজিটিভ ছিলেন দুইজন। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন চারজন।


































