সাতক্ষীরায় চলছে পরিবহন ধর্মঘট


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০২:৪৯ পিএম
সাতক্ষীরায় চলছে পরিবহন ধর্মঘট

ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশের মতো সাতক্ষীরায় দূরপাল্লার পরিবহন, আন্তজেলা পরিবহন, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।  

শুক্রবার (৫ নভেম্বর) সকালে বাসস্ট্যান্ডগুলোতে গিয়ে দেখা যায়, গন্তব্যমুখী যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। 

যাত্রীরা জানান, আগে থেকে ঘোষণা না দিয়ে হঠাৎ করে সরকার ডিজেলের দাম বাড়িয়ে দেওয়ায় পরিবহন ও বাস মালিকরা শুক্রবার সকাল থেকে গণপরিবহনসহ সব ধরনের পরিবহন বন্ধ করে দিয়েছেন। ফলে তারা বিপাকে পড়েছেন।

পরিবহন শ্রমিকরা জানান, ডিজেলের দাম বাড়ানো হলেও সরকার পরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত না নেওয়ায় মালিকপক্ষ গাড়ি বন্ধ রেখেছেন। এতে তাদের সংসার চালানো কষ্ট হয়ে পড়বে।

ঈগল পরিবহনের সাতক্ষীরা কাউন্টারের ম্যানেজার মঞ্জুরুল ইসলাম জানান, ডিজেলের দামের পাশাপাশি ভাড়া না বাড়ানোয় তারা পরিবহন চলাচল বন্ধ রেখেছেন। পরিবহন মালিক সমিতির পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তারা পরিবহন বন্ধ রাখবেন।

Link copied!