চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের বর্ধিত সভা


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৫:৪৩ পিএম
চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের বর্ধিত সভা

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১১ টায় চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে দলীয় উদ্দ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপত্বিতে এবং সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সংসদ সদস্য আমিরুল ইসলাম মিলন, পারভীন জামান কল্পনা ও সংসদ সদস্য গ্লোরিয়া সরকার।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংসদ সদস্য হাজী আলী আজগর টগর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

Link copied!