আসন্ন দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পোস্টারে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পাল্টে ঘোড়া দিয়েছেন এক বিএনপি নেতা।
গোমস্তাপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা প্রভাষক আনোয়ার হোসেনের “বিএনপি মনোনীত” ঘোড়া প্রতীকের নির্বাচনী পোস্টার শোভা পাচ্ছে পুরো ইউনিয়নজুড়ে।
আনোয়ার বলেন, “আমি জেলা ও উপজেলা বিএনপির নেতৃত্বে রয়েছি। পোস্টারে আমি বিএনপি মনোনীত লিখতেই পারি।”
তবে ধানের শীষ প্রতীক কেন পাননি, এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, “আমি দলীয়ভাবে ভোট না করে স্বতন্ত্র ভোট করায় ঘোড়া প্রতীক পেয়েছি।”
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা সেরাজুল ইসলামের বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। ওই প্রার্থীকে দ্রুত পোস্টারগুলো সরিয়ে দিতে বলা হয়েছে।”




































