মাকে পিটিয়ে হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড


গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৭:৩৮ পিএম
মাকে পিটিয়ে হত্যা মামলায় ছেলের মৃত্যুদণ্ড
আদালত প্রাঙ্গনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে জিয়াউল হক/ছবি: সংবাদ প্রকাশ

গাইবান্ধা সদর উপজেলায় মাকে পিটিয়ে হত্যা মামলায় ছেলে জিয়াউল হককে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিকের আদালতে এ রায় দেন।

আদালত সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ১২ জুন বিকালে সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলাম খন্দকারের ছেলে জিয়াউল হক তার ছোট ভাই জোবায়ের খন্দকারের কাছে টাকা চান। তিনি টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তাকে মারধর করে জিয়াউল। এ সময় তার বৃদ্ধা মা জোহুরা বেগম বাধা দিলে তাকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে আঘাত করে ছেলে জিয়াউল। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতে মারা যান জোহুরা বেগম।

এ ঘটনার পরদিন জিয়াউলের বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক আজ এ রায় দেন। আসামি জিয়াউল খন্দকার বর্তমানে জেলা কারাগারে আছে। 

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট ফারুক আহমেদ প্রিন্স। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট মাসুদার রহমান বিশ্বাস।

Link copied!