গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের ধাক্কায় মুস্তাফিজুর রহমান নামের এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৯অক্টোবর) দুপুরে উপজেলার মজিদচালা এলাকার কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক ময়মনসিংহ জেলার পাতিল খোলা এলাকার বাসিন্দা মুস্তাফিজুর রহমান (২৮)।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দুপুরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কের মজিদচালা এলাকায় একটি ট্রাক অপর একটি সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন মুস্তাফিজুর রহমান। দুর্ঘটনায় আরও দুই যাত্রী আহত হন।
কালিয়াকৈ থানার পুলিশ কর্মকর্তা (এএসআই) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।


































