ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদীতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৯ যাত্রীসহ মালামাল বোঝাই একটি ট্রলার ডুবে গেছে।
রবিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার চরপাতিলা এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
চরমানিকা আউটপোষ্ট কোষ্টগার্ড কমান্ডার এম ওয়ালিউল্লাহ জানান, মাল বোঝাই একটি ট্রলার মেঘনা নদীতে হঠাৎ ঘুর্ণিঝড়ের কবলে পড়লে ট্রলারটি ডুবে যায়।
খবর পেয়ে তাৎক্ষনিক উদ্ধার অভিযান শুরু করে কোস্টগার্ড। এ সময় জুনায়েদ (৩) নামের এক শিশুকে মৃত ও ৬ যাত্রীকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়।
স্বপন (৩০) ও বিলকিস বেগম (৫০) নামের দুইজন এখনও নিখোঁজ রয়েছে। পানির তীব্র স্রোত ও উত্তাল ঢেউয়ের কারনে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।






































