কোরআন অবমাননা

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করায় যুবক গ্রেপ্তার


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ১১:০১ পিএম
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করায় যুবক গ্রেপ্তার

কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে গোলাম মাওলাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে র‍্যাব বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ইমরান খান জানান, সন্ধ্যায় কুমিল্লা নিউমার্কেট এলাকা থেকে গোলাম মাওলাকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পরিচালক আরও জানান, অভিযুক্ত গোলাম মাওলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালায়। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। উস্কানীমূলক এসব ভিডিও প্রচার করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত গোলাম মাওলার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সহকারী পরিচালক।

Link copied!