ভাসানচর ক্যাম্প থেকে ৩ রোহিঙ্গা দালাল আটক


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৬:২৪ পিএম
ভাসানচর ক্যাম্প থেকে ৩ রোহিঙ্গা দালাল আটক

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে রোহিঙ্গা নাগরিকদের পালাতে সহযোগিতা করার অভিযোগে ৩ দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃত তিন দালাল রোহিঙ্গা নাগরিক।

বুধবার দুপুরে ভাসানচরের ৪৮ নং ক্লাস্টারে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আশ্রয়ণ প্রকল্পের ৪৮নং ক্লাস্টারের রুম ডি /১৫,১৬-এর মৃত হোসেন আহমেদের ছেলে গুরা মিয়া ওরফে তাহের মাঝি (৩৯), ৪৮ নং ক্লাস্টারের রুম ডি /১৫,১৬-এর গুরা মিয়ার (তাহের) ছেলে রেদোয়ান (১৮) ও ৪৮ নং ক্লাস্টারের রুম ডি /১৫, ১৬-এর আবুল হোসেনের ছেলে নাজমুল হাসান (২১)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে আশ্রয়ণ প্রকল্পে ৪৮ ক্লাস্টারে যৌথ অভিযান চালিয়ে কোস্টগার্ড ও এপিবিএনের সিভিল দলের সদস্যরা। এসময় রোহিঙ্গা দালাল গুরা মিয়া ওরফে তাহের মাঝি, রেদোয়ান ও নাজমুলকে আটক করা হয়। আটককৃত দালালরা একটি চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে রোহিঙ্গা নাগরিকদের সহযোগিতা করে আসছিল। আটককৃতদের পরে সিআইসি অফিসে (ভাসানচর প্রশাসনিক কার্যালয়) হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সিআইসি পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটককৃত দালালরা গত ৩০ সেপ্টেম্বর উদ্ধারকৃত ২৪ জন রোহিঙ্গা এবং ০৫ অক্টোবর উদ্ধারকৃত ৪৭ জন রোহিঙ্গা পাচারের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল বলে জানা যায়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!