রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ২ জনই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদের মধ্যে একজন চাঁপাইনবাবগঞ্জের, অন্যজন নওগাঁর বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন। এ নিয়ে ১৯২ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১০০ জন। হাসপাতালটিতে শুধু অক্টোবরের ১০ তারিখ পর্যন্ত মারা গেছেন ৩২ জন, এদের মধ্যে পজিটিভ ছিলেন ৫ জন।
হাসপাতালের দেওয়া তথ্য মতে, রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ০৩.১৪ শতাংশ।


































