গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে বিভিন্ন এলাকা থেকে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
পুলিশ জানায়, জেলার কোতোয়ালি থানা-পুলিশ ৬ জন, আলফাডাঙ্গা থানা ৫ জন, ভাঙ্গা থানা ৮ জন, মধুখালী থানা ৪, চরভদ্রাসন থানা ১ জনসহ জেলা পুলিশ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করেছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।






































