মাগুরায় নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আরিফা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরের দিকে সদর উপজেলার গোপালগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আরিফার বাবার বাড়ি মাগুরা সদরের ধলহরা গ্রামে।
শিশুটির মা সোনিয়া বেগম বলেন, “আরিফাকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসি। মেয়ে আর আমি ঘুমিয়ে ছিলাম। আমার ঘুমের মধ্যে মেয়ে উঠে হাঁটতে হাঁটতে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তখন বাড়ির অন্য সদস্যরা নিজেদের মতো কাজে ব্যস্ত ছিল। আমি ঘুম থেকে জেগে আরিফাকে দেখতে না পেয়ে বাড়ির সবাই খোঁজাখুঁজি করতে থাকি। এক পর্যায়ে সন্ধ্যায় পুকুরের পানিতে আরিফাকে ভেসে থাকতে দেখা যায়। আরিফাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত ঘোষণা করে।


































