১০ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৭:০৬ পিএম
১০ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সদরচালা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে উপজেলার সদরচালা এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদকব্যবসায়ী নাম কামরুল ইসলাম (৫০)। কালিয়াকৈর উপজেলার সদরচালা এলাকায় আব্দুর রাজ্জাকের ছেলে তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, সদরচালা এলাকায় কামরুল ইসলামের বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মৌচাক ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাইফুল ইসলামসহ পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় কামরুল ইসলামের বাড়ি থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক দাম আড়াই লাখ টাকা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি তদন্ত আবুল বাশার জানান, মাদক ব্যবসায়ীকে আজ দুপুরে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
 

Link copied!