কুমিল্লা সদর দক্ষিণে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার (৬ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি বাটপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর দক্ষিণ উপজেলার বিষুপুরের জামিল (৩২) ও বাটপাড়ার মোজাম্মেল (৩৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম।
এসআই খোরশেদ আলম জানান, রাস্তায় পাশে দাঁড়িয়ে ছিল ব্যাটারিচালিত অটোরিকশা। এ সময় কাভার্ড ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন কাভার্ড ভ্যানের নিচে আটকে আছে। উদ্ধার কার্যক্রম চলছে।





































