রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) থেকে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের ৪ জনের মধ্যে ৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। যাদের একজন করোনা পজিটিভ ছিলেন। এদের মধ্যে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন রোগী ছিলেন।
গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৮ জন। এ নিয়ে ১৯২ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৮৭ জন।
হাসপাতালটিতে শুধু অক্টোবরের ৪ তারিখ পর্যন্ত মারা গেছেন ১১ জন, পজিটিভ ছিলেন ২ জন। হাসপাতালের দেয়া তথ্য মতে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ০৬.২৩ শতাংশ।


































