স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২১, ০১:৪০ পিএম
স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে স্বামীর দায়ের কোপে ললিতা বেগম (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী মো. রফিকুল ইসলাম রফিককে (৫০) আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ললিতা বেগম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মো. নায়ের আলী ফকিরের মেয়ে।

আটক মো. রফিকুল ইসলাম রফিক উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামের আবুল তালুকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর মো. রফিকুল ইসলাম রফিককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরো জানান, রফিক সকালে ফজরের নামাজ পড়ে ঘরে এসেই দা দিয়ে কুপিয়ে তার স্ত্রীকে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা ললিতাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শামীম আহাম্মেদ বলেন, মো. রফিকুল ইসলাম রফিকের সঙ্গে তার বোনের কোনো বিরোধ ছিল না। কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় রফিক গুরুতর আহত হন। এর পর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

Link copied!