রাজশাহী মেডিকেলে মৃত্যু বাড়ছে


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৯:৩৭ এএম
রাজশাহী মেডিকেলে মৃত্যু বাড়ছে

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। করোনার উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ৩, নওগাঁর ২, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগী রয়েছেন ১২৩ জন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ২৭৭ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬২ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৫ হাজার ৮০০।

Link copied!