ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়ন আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১১:৩৬ এএম
ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়ন আটক

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিয়ন আব্দুর রহিমকে (৫৭) আটক করেছে পুলিশ ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রহিমের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা এবং মাদক কারবারে ব্যবহৃত মোবাইল ফোন পাওয়া যায়।

হাফিজুর রহমান জানান, বুধবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে এসআই বাতেনের নেতৃত্বে একদল পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে থেকে আব্দুর রহিমকে ইয়াবাসহ আটক করে পুলিশ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বেশ কয়েকজন ওষুধের দোকানদার এবং রহিম মাদক কারবারে সঙ্গে জড়িত। রহিমকে জিজ্ঞাসাবাদ করলে বড় বড় রাঘববোয়ালদের নাম বেরিয়ে আসবে।

Link copied!