অভিনব কৌশলে শিশু অপহরণ, আটক ১


সাভার প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৩:৩১ পিএম
অভিনব কৌশলে শিশু অপহরণ, আটক ১

সাভারে বাসা ভাড়া নেওয়ার অভিনব কৌশলে সুমন নামের এক শিশুকে অপহরণ করেছেন ভাড়াটিয়া আকাশী আক্তার। সুমনকে সিরাজগঞ্জ থেকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে আশুলিয়া থানার পরিদর্শক জিয়াউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সুমন মা-বাবার সঙ্গে আশুলিয়ার কুরগাঁ এলাকায় বসবাস করে। তাদের বাড়ির পাশে একটি ঘর ভাড়া নেন দিনাজপুরের কোতোয়ালি থানার ফুলতলা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে আকাশী আক্তার। বাসা ভাড়া নিয়েই সুমনকে অপহরণ করেন আকাশী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম বলেন, “আটক ওই নারী সুমনদের প্রতিবেশী। কৌশলে কেনাকাটা করার কথা বলে সুমনকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ চেয়েছিল আকাশী।”

জিয়াউল ইসলাম আরও বলেন, “সুমনের বাবা ঘটনাটি পুলিশকে জানান। তথ্য প্রযুক্তির মাধ্যমে সিরাজগঞ্জের একটি এলাকায় মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে চলন্ত বাস থেকে শিশুকে উদ্ধার এবং ওই নারীকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।” 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!