ফরিদপুরে করোনার উপসর্গে ৩ জনের মৃত্যু


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৩:৪০ পিএম
ফরিদপুরে করোনার উপসর্গে ৩ জনের মৃত্যু

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

মৃত তিনজনের মধ্যে একজনের বাড়ি মাগুরা সদরে এবং অন্য দুজন ফরিদপুর সদরের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৮৪ নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৯ দশমিক ৩১ শতাংশ। পিসিআর ল্যাবে শনাক্ত ২২ জনের মধ্যে মধুখালীর একজন, সদরপুরের ছয়জন এবং ফরিদপুর সদরের ১৫ জন রয়েছেন। বাকী ছয়জন শনাক্ত হয়েছেন র‌্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, “করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৫৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৩৯ জন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৩ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১৬ জন।

Link copied!