কক্সবাজারের রামু উপজেলার পাঞ্জেগানা বাজার থেকে দুই মাদক ব্যবসায়ীকে ১০ হাজার ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন জিয়াবুল হক (২২) ও সাইদুল হক (২০)। তারা পাঞ্জেগানা (ঘোনার পাড়া) এলাকার নুরুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াবুল ও সাইদুল দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে ইয়াবার ব্যবসা করে আসছিলেন। তারা মাদকদ্রব্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বলেন, “আটক আসামিদের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।”





































