মাসুদ রানাকে পিটিয়ে জখম


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ১০:৩২ এএম
মাসুদ রানাকে পিটিয়ে জখম

পূর্ববিরোধের জের ধরে পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী মাসুদ রানাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। 

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দিলপাশার ইউনিয়নের পুঁইবিল বাজারে এ ঘটনা ঘটে। 

আহত মাসুদ রানা ওই ইউনিয়নের মাগুরা গ্রামের বাসিন্দা ও ভাঙ্গুড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দিলপাশার ইউনিয়নের মাগুরা গ্রামে রোববার (১২ সেপ্টেম্বর) নৌকাবাইচকে কেন্দ্র করে মাসুদ রানার লোকজনের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার সরদারের ছেলে লিখন বাবুর লোকজনের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। 

এ অবস্থায় ক্ষিপ্ত হয়ে গ্রামের বুলু সরদার, আসাদ সরদার ও আবু হোসেনসহ কয়েকজন যুবক সোমবার রাতে পুঁইবিল বাজারে মাসুদ রানার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মাসুদ রানা ভাঙ্গুড়া থেকে ফিরে পুঁইবিল বাজারে গণসংযোগ করছিল। 

মাসুদ রানার ছোট ভাই সাগর মারধরের বিষয়ে অভিযোগ করে বলেন, “মাগুরা গ্রামের ইউপি সদস্য আনোয়ার সরদারের ছেলে লিখন বাবুর নির্দেশে এই হামলা চালানো হয়েছে। 

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, “এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি জেনে বিট পুলিশিং কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত আনোয়ার সরদারের মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।”

Link copied!