• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

মমেকে করোনায় মৃত্যু কমেছে


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ১০:৫৫ এএম
মমেকে করোনায় মৃত্যু কমেছে

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার আব্দুল কুদ্দুস (৭০), ত্রিশালের সুলতান ব্যাপারী (৭০), ভালুকার শফিকুল ইসলাম (৪০), নেত্রকোনার কমলাকান্দার রামিম (২৫), মদনের আলতাবুর রহমান (৭০) ও জামালপুর সদরের খোরশেদ আলী (৭০)।

ডা. মহিউদ্দিন খান জানান, আইসিইউতে ৫ জন হাসপাতালের করোনা ইউনিটে ১১০ জন রোগী চিকিৎসাধীন। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি ১০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন।”

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম বলেন, “ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৩৬০ নমুনা পরীক্ষা করে ২৫ জন করোনা শনাক্ত হয়েছেন।”

Link copied!