ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে দুইজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, ফরিদপুর জেলায় মোট ৫১৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। একই সময়ে ১৭৯ নমুনা পরীক্ষা করে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। পিসিআর ল্যাবে শনাক্ত ২৭ জনের মধ্যে ভাঙ্গায় নয়জন, নগরকান্দা, মধুখালী ও চরভদ্রাসনে একজন, সদরপুরে দুইজন, ফরিদপুর সদরে ১৩ জন রয়েছেন। বাকি তিনজন র্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৭৫ শতাংশ।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, “করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রোগী রয়েছেন ৭৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগী ৪৫ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৫১৩ জন।”


































