কুমিল্লায় বিএনপির গণসমাবেশস্থল থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় ৭১টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত বিএনপির সমাবেশ সাংবাদিকসহ নেতাকর্মীদের শতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটে।
সমাবেশের পর থেকে সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত কোতোয়ালি মডেল থানায় সাতজন জিডি করেছেন। তাদের মধ্যে বিএনপির আর্ন্তজাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ও চিত্রনায়ক হেলাল খানও রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আহম্মদ সনজুর মোর্শেদ জানান, প্রতিদিনই মোবাইল হারানোসহ বিভিন্ন বিষয়ে জিডি হয়। তবে শনিবার ও রোববার (২৬ ও ২৭ নভেম্বর) এ দুই দিন শুধু মোবাইল হারানোর জন্য ৭১টি জিডি হয়েছে।
























