বৃদ্ধাকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১, ০৮:১৩ পিএম
বৃদ্ধাকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ

নাটারের বাগাতিপাড়ায় জোবেদা বেগম (৯৪) নামের এক বৃদ্ধাকে মৃত দেখিয়ে তার বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়ার অভিযাগ পাওয়া গেছে। ভাতা বন্ধ হয়ে পড়ায় অসুস্থ মায়ের ওষুধের টাকা জোগাড় করা আর সংসার নিয়ে বিপাকে পড়েছেন আব্দুল খালেক।

জোবেদা বেগম উপজলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামর মৃত ইসমাইলের মেয়ে এবং একই এলাকার মৃত খোকার স্ত্রী।

জোবেদা বেগমের ছেলে আব্দুল খালেক বলেন, “প্রায় ১২ বছর ধরে তার মা বয়স্ক ভাতা পাচ্ছিলেন। কিন্তু গত রমজান মাস থেকে বিকাশ অ্যাকাউন্টে বয়স্ক ভাতার টাকা দেওয়ার কথা জানানোর পর থেকেই আর টাকা পাননি। পরপর দুই দফার টাকা না পেয়ে বিষয়টি নিয়ে মায়ের পক্ষ থেকে আমি অফিসে যোগাযোগ করলে জানতে পারি নথি অনুযায়ী আমার মা মৃত। সে কারণে মায়ের বয়স্ক ভাতা বন্ধ হয়ে গেছে।” 

স্থানীয় মেম্বার-চেয়ারম্যানসহ সমাজসেবা অফিসে যোগযোগ করেও কোনো লাভ হয়নি। একদিকে দিনমজুরের কাজ করে সংসার চালাতে আব্দুল খালেক হিমশিম খাছেন। অন্যদিকে ভাতার টাকা বন্ধ হয়ে পড়ায় তিনি নিয়মিত মায়ের ওষুধ কিনতে পারছেন না। জীবিত থাকার পরও কীভাবে তার মাকে মৃত দেখানো হলো, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম জানান, বিষয়টি খতিয়ে দেখে ভুক্তভাগীর ভাতাপ্রাপ্তির যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!