‘বিএনপি পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করছ ‘


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২২, ০২:০০ পিএম
‘বিএনপি পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করছ ‘

বিএনপি পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি।

শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে নগরী বেতপট্টির মহানগরের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের ব্যানারের ওপর বিএনপির পোস্টার লাগানোর প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করে মহানগর আওয়ামী লীগ।

সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, রাতে বিএনপি তাদের দলীয় গণসমাবেশের ব্যানার, পোস্টার আওয়ামী লীগের পোস্টারের ওপর লাগিয়েছে। তাদের গণসমাবেশে তো আওয়ামী লীগ কোনো বাধা দিচ্ছে না, উল্টো বিএনপি দলীয় কোন্দল সৃষ্টি করার চেষ্টা করছে।


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত ব্যবস্থা নিতে হবে, নয় আওয়ামী লীগ ছাড় দেবে না।

এ সময় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
 

Link copied!