বোরকা পরে ডাকাতির চেষ্টা, যুবক আটক


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২২, ০৯:৪৩ পিএম
বোরকা পরে ডাকাতির চেষ্টা, যুবক আটক

সিলেট নগরীর উপশহরে বোরকা পরে ডাকাতি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন এক যুবক।

রোববার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপশহরের জে ব্লকে এ ঘটনা ঘটেছে।

আটক যুবকের নাম নাছির আহমদ (৩৬)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার আব্দুল হান্নানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৭টার দিকে উপশহরের ‘জে’ ব্লকের ১৬ নম্বর বাসায় বোরকা পরা এক যুবক ডাকাতির চেষ্টা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে যুবককে আটক করে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে নাছির আহমদকে আটক করে শাহপরান থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সালেহ আহমদ সেলিম বলেন, বোরকা পরে ডাকাতি করতে এসে গণপিটুনির শিকার হয়েছেন এক যুবক। এ সময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে যুবককে আটক করে গণপিটুনি দেন। পরে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!