ময়মনসিংহে পৃথকস্থানে বজ্রপাতে এক কিশোরসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১১ আগস্ট) দুপুরে জেলার ফুলপুর নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, ফুলপুর উপজেলার নারিকেলি গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৮), নান্দাইল উপজেলার উলুহাটি দক্ষিণপাড়া গ্রামের আলাল উদ্দিনের ছেলে রবিন (১৪) ও ঈশ্বরগঞ্জ উপজেলার আশ্রফপুর গ্রামের মো. আছির উদ্দিনের ছেলে রুবেল মিয়া (১৬)।
এবিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নারিকেলি গ্রামের দেলোয়ার হোসেন জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হয়ে প্রায় ১০০ গজ দূরে যেতেই বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ তার নিজ বাড়িতে আছে বলেও জানান তিনি।
এদিকে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, নান্দাইলের রাজগাতি ইউনিয়নের উলুহাটি দক্ষিণপাড়া গ্রামের রবিন মিয়া বাড়ির পাশে আরও একজনকে সঙ্গে নিয়ে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন দুলাল মিয়া আরও একজন। তিনি স্থানীয় উপজেলা স্বাস্থ্য চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে নিহতের রুবেল মিয়া প্রতিবেশী মামুন মিয়া জানান, নিহত রুবেল পেশা দিনমুজুর। আজ সকাল থেকে সে অন্যের জমিতে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে আমন ধানের চারা রোপন করছিল। দুপুরে হঠাৎ বজ্রপাতে ধান রোনের সময় তার হায়ে বজ্রপাত পরে।
তিনি আরও বলেন, এ সময় ওই মাঠে আরও অনেকেই ধান রোপনের কাজ করছিলেন। তবে, এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি। অন্যরা খোঁজ পেয়ে তাকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
বজ্রপাতে রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া। তিনি বলেন, দুপুর সোয়া ১টার দিকে বজ্রপাতে একজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


































