রামেক হাসপাতালে করোনায় আরও ১৫ মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ১০:০৮ এএম
রামেক হাসপাতালে করোনায় আরও ১৫ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জন মারা গছেন। এদের মধ্যে ৯ জন পুরুষ এবং ৬ জন নারী।

রোববার (১ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়। 

রামেক হাসপাতাল ইউনিটের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ৭ জন এবং উপসর্গ ছিল ৮ জনের। তাদের মধ্যে রাজশাহীর ৬ জন, পাবনার ৫ জন, নওগাঁর দুইজন, কুষ্টিয়া ও নাটোরে একজন করে মারা গেছেন।

শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ জন। ৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩৯০ জন। এদের মধ্যে ১৭৪ জন করোনা পজিটিভ রোগী।

Link copied!