• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

খুলনায় ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০১:২১ পিএম
খুলনায় ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু

খুলনার চার হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১৩ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে তিনজন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু হয়েছে। 

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ৭ জন মিলে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৬ জন। যার মধ্যে রেড জোনে ১৪১ জন, ইয়ালো জোনে ২৬ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪২ জন। তার মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন, তার মধ্যে ২৯ জন পুরুষ ও ৩৭ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। গতকাল এ হাসপাতালে ৬৪ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল।

অন্যদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৩৭ শতাংশ। এর আগে শুক্রবার করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৬৫ শতাংশ। শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের পিসিআর মেশিনে শনিবার ৬০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৪৫৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বাগেরহাটের ৮ জন, যশোরের ২ জন, সাতক্ষীরা, নড়াইল ও পিরোজপুরের একজনের করে করোনা শনাক্ত হয়।

Link copied!