প্রথম ইনিংসে লিডটা ছিল বেশ বড়। ২২৮ রানের লিডের বোঝা মাথায় নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল অস্ট্রেলিয়া। এই ইনিংসেও বাংলাদেশের বোলাররা স্বস্তিতে থাকতে দেয়নি অজিদের। তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান করেছে স্বাগতিকরা। হেড-স্মিথ-লাবুশেন ফেরার পর দলের হয়ে লড়াইটা চালিয়ে যাচ্ছেন ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। এখনো বাংলাদেশের চেয়ে ৬৭ রানে পিছিয়ে আছে অজিরা। গ্রিন করেছেন ৪৩ রান, ক্যারি ১৯।
দ্বিতীয় দিনের শেষে ১৫৩ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। সেই লিড তৃতীয় দিনে বেড়েছে মিরাজ ও টেল এন্ডারদের কল্যাণে। মিয়াজের ৬৫, হাসানের ১৪, তাসকিনের ১৪ ও তাইজুলের ১৭; সবার সম্মিলিত অবদানেই লিড পেরোয় ২০০। বাংলাদেশের ইনিংস থামে ৪২৬ রানে। ২২৮ রানের লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই আঘাত হানেন হাসান মাহমুদ। তিনি ফেরান হেডকেও। এরপর একটি করে উইকেট পেয়েছেন তাইজুল ও মিরাজ।




































