দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২১, ১০:৫৬ পিএম
দুবাই পৌঁছেছে বাংলাদেশ দল

বাছাইপর্বের খেলা শেষ। শনিবার থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব। বাছাইপর্বে ওমান ও পাপুয়া নিউগিনি হারিয়ে সুপার টুয়েলভের টিকিট কেটেছে বাংলাদেশ। রোববার শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ দিয়ে বাংলাদেশের এই পর্বের খেলা শুরু। 

বিশ্বকাপের মূল পর্ব খেলতে ওমান থেকে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে মাহমুদউল্লাহর দল। শুক্রবার (২২ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ৩টায় দুবাইয়ে পৌঁছায় বাংলাদেশ। এর আগে ৪ অক্টোবর ওমান পৌঁছায় টাইগাররা। 

বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ মিশন। এরপর অবশ্য ঘুরে দাঁড়ায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ওমান ও পরের ম্যাচে পিএনজির বিপক্ষে দাপুটে জয় তুলে নেয় তারা। 

শ্রীলঙ্কা ছাড়াও গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। রোববারের ২৭ অক্টোবর ইংল্যান্ড ও ২৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২ ও ৪ নভেম্বর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। 

Link copied!