বিশ্বকাপের পরের রাউন্ডে খেলার জন্য জেতার কোনো বিকল্প নেই এমন ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর করে টাইগাররা।
বল করতে এসে প্রথম বলে উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। আমিনিকে নাঈমের দুর্দান্ত ক্যাচে পরিণত করেন তিনি। সিমন আতাইকে এই ওভারেই ফেরান সাকিব।
উইকেট কিপার নূরুল হাসানের দুর্দান্ত ক্যাচে অধিনায়ক আসাদ ভালার উইকেট হারায় পিএনজি। তার উইকেটটি তুলে নেন স্পিড স্টার তাসকিন আহমেদ। ৯ বলে ৬ রান করেন তিনি।
৪ ওভার শেষে ১৩ রান পিএনজির।
পাপুয়া নিউগিনির ওপেনিং জুটি ভাঙ্গেন টাইগার বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন। লেগা সিয়াকাকে এলবিডব্লিওর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান তিনি। ৬ বলে ৫ রান করেন তিনি।



























