বাংলাদেশের বিশাল রানের বিপরীতে চতুর্থ দিনের প্রথম সেশন খেলছে আফগানিস্তান। একের পর এক উইকেট হারিয়ে সফরকারীরা দিশেহারা।
প্রথম সেশনেই আফসার জাজাইয়ের উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বেশ বাইরের বল খোঁচা মেরে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিলেন আফগানিস্তানের এই ব্যাটার।
শরিফুলের মিডল স্টাম্পে পিচ করা বাউন্সার ব্যাট এগিয়ে খোঁচা মারেন বাহির শাহ। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে পারেননি। বল চলে যায় তাইজুল ইসলামের হাতে। ১৩ বলে ৭ রান করে আউট হন অভিষিক্ত বাহির।
উইকেট শিকারীর তালিকায় যোগ দিলেন তাসকিন আহমেদো। চতুর্থ দিন প্রথমবার বল হাতে নিয়ে প্রথম ওভারেই তিনি তুলে নিলেন আফগানিস্তানের সহ-অধিনায়ক রহমত শাহকে।
তাসকিনের অফ স্টাম্পের বাইরে বল খোঁচা মেরে উইকেটরক্ষক লিটন দাসের হাতে তুলে দিয়েছেন রহমত। তিনি ২ চারে ৭৩ বলে করেছেন ৩০ রান।



































