চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। এখানেই অদ্ভুত ঘটনার সাক্ষি হবে ফুটবল বিশ্ব। ফ্রান্সের হয়ে এবারের বিশ্বকাপ খেলা ওসমান দেম্বলের শ্বশুরবাড়ি মরক্কো। অর্থাৎ সেমিতে শ্বশুরবাড়ির বিপক্ষে মাঠে নামবেন তিনি।
চলতি বিশ্বকাপ বেশ কিছু অঘটনার পাশাপাশি বিষ্ময়কর ঘটনারও জন্ম দিয়েছে। এর আগে লাইবেরিয়ার প্রেসিডেন্টের ছেলে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপ খেলেছনে, গোলও করেছেন।
আর এবার দেম্বলে খেলতে যাচ্ছেন নিজের শ্বশুরবাড়ির বিপক্ষে।আসলে দেম্বলের স্ত্রীর নাম রিমা এদবুশে জন্মগ্রহণ করেছেন মরক্কোর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দৌর আঘবালৌতে। যদিও মরক্কোতে জন্মালেও ফ্রান্সেই পড়াশুনা করেছেন তিনি।\
দীর্ঘদিন প্রেম করার পর ২০২১ সালে তারা মরক্কোন রীতিতেই বিবাহ করেছনে। ২০২২ সালে সেপ্টেম্বরে তাদের একটি কন্যাসন্তানও হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স।
























