ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:৪৯ এএম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার এবং ৫১টি মামলা করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

যশোরে বাঁওড় দখলের বিরোধে বাড়িঘরে হামলা-ভাঙচুর, গুলিতে আহত ৬
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ৪৪, ওয়ারীতে ৫৪, মতিঝিলে ৭৫, তেজগাঁওয়ে ৯৬, মিরপুরে ৯২, গুলশানে ৪৬, উত্তরা বিভাগে ৯৩, গোয়েন্দা বিভাগে ১৬ এবং অপরাধ তদন্ত ও সন্ত্রাসবিরোধী ইউনিটে (সিটিটিসি) একজন রয়েছেন।

অভিযানে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫টি ইয়াবা, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক ও আলামত উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


 

Link copied!