৩ উইকেট হারিয়ে চা বিরতিতে অস্ট্রেলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ১১:০০ এএম
৩ উইকেট হারিয়ে চা বিরতিতে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ৫০/৩ 

প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ৬৪ রানে অলআউট করেছিল অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক ১২ রানে নিয়েছেন ৬ উইকেট। ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে নেই স্বাগতিকরাও। ৫০ রানে ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে গেছে তারা।

হেড-রেনশ জুটি শুরুটা খারাপ করেনি। তবে খুব বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি রেনশ। ৮ রানে ফিরেছেন তাসকিনের শিকার হয়ে। 

এরপর নিজের প্রথম ওভারেই জোড়া আঘাত আনেন শরিফুল। হেড ও লাবুশেনকে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন তিনি। হেড আউট হয়েছেন ২২ রানে, লাবুশেনের রান ছিল ৪।

এই মুহূর্তে ক্রিজে আছেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। 

Link copied!