আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপের ব্যানার উদ্ধার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ১১:৫২ পিএম
আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপের ব্যানার উদ্ধার

বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার উদ্ধার করা হয়েছে বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে।

আটলান্টায় গত ১৫ জুলাই আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল শেষে এনসো ফের্নান্দেস, লিসান্দ্রো মার্তিনেস, জিওভান্নি লো সেলসোদের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে আসার ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল। আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ৪০ বছর আগে ব্রিটিশদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া পুরোনো পতাকা উদ্ধার করেছেন। গতকাল প্রিমেরা নাসিওনালে আগ্রোপেকুয়ারিওর বিপক্ষে জয়ের সময় চাচারিতা দলের সমর্থকেরা সেগুলো প্রদর্শন করেছেন।

১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার পতাকা পুনরুদ্ধারের ঘটনাও ফকল্যান্ড যুদ্ধকে কেন্দ্র করে। ১৯৮২ ফকল্যান্ড যুদ্ধের পর আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হয় বিশ্বকাপে। মেক্সিকোর আসতেকায় অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্ট্যান্ডজুড়ে বিভিন্ন ক্লাবের সমর্থকগোষ্ঠী উপস্থিত ছিলেন। যাঁদের মধ্যে চাচারিতার সমর্থকেরাও ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগমুহূর্তে স্টেডিয়াম ও মেক্সিকো সিটির রাস্তায় উত্তেজনা তৈরি হয়।

৪০ বছর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’, ‘গোল অব সেঞ্চুরি’ দুটিই হয়েছিল। আর্জেন্টিনা ২-১ গোলে জয়ের পর আসতেকা স্টেডিয়ামের বাইরেও চলতে থাকে সংঘর্ষ। সেই সংঘর্ষের মধ্যেই আর্জেন্টাইন সমর্থকেরা ইংল্যান্ডের বেশ কয়েকটি পতাকা ব্রিটিশদের বেশ কয়েকটি পতাকা নিজেদের দখলে নেন। পরে সেই পতাকাগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে; বছরের পর বছর ধরে কিছু হারিয়ে যায়। আর কিছু নিরাপদে রাখা হয়।

বহু বছর পর বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আরেক জয়ের পর চাচারিতা সেই সংরক্ষিত পতাকাগুলোর কয়েকটি আবার প্রদর্শন করে। ঠিক যেমন আটলান্টায় সেমিফাইনালে ২-১ গোলে জয়ের পর ফকল্যান্ডের ব্যানার প্রদর্শন করা হয়েছিল, তেমনি গতকাল ঘরোয়া এক ফুটবলে ৪০ বছর আগের ব্যানার উদ্ধার করা হয়েছে। ক্রিস্তিয়ান গুয়াঙ্কার জোড়া গোলে ২-১ ব্যবধানে জেতে চাচারিতা। আগ্রোপেকুয়ারিওর একমাত্র গোল করেন আলেহান্দ্রো গ্যাগলিয়ার্দি।

Link copied!