প্যারাগুয়ে দুর্বল দল নয়—কোচ গুস্তাভো আলফারো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৯:০৯ পিএম
প্যারাগুয়ে দুর্বল দল নয়—কোচ গুস্তাভো আলফারো

২০১০ সালের পর বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত প্যারাগুয়ে। এমন হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে লা আলবিরোজ্জারা।


গেল শুক্রবার দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিপক্ষে ১-০ গোলের জয় পায় গুস্তাভোর শিষ্যরা। জয়ের প্রতিক্রিয়ায় দলের খেলোয়াড়দের লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন কোচ গুস্তাভো আলফারো।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গুস্তাভো আলফারো বলেছেন, প্যারাগুয়েকে কখনোই দুর্বল দল হিসেবে ভাবা উচিত নয়। আমরা আরো ভালো দলের মুখোমুখি হব, যারা আরো গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ।


আমরা সব দলকে সম্মান করি। নিজেদেরকে কোনোভাবেই দুর্বল দল ভাবার কারণ নেই।
আমরা সর্বদা আমাদের সেরাটা দেব এবং আমাদের জার্সিকে সম্ভাব্য সর্বোত্তম উপায়ে উপস্থাপন করব বলে যোগ করেন তিনি।

গ্রুপ ‘ডি’তে প্যারাগুয়ের জয়ে রাউন্ড থার্টিটুর আশা এখনো টিকে রইল।


এদিকে দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের। অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ের গ্রুপ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।

Link copied!