হাইতির বিপক্ষে কেমন খেললেন ভিনিসিয়ুস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২০, ২০২৬, ১২:৩৬ পিএম
হাইতির বিপক্ষে কেমন খেললেন ভিনিসিয়ুস

হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন এই তারকা উইঙ্গার।


পুরো ম্যাচে তার গতিময়তা ও আক্রমণাত্মক উপস্থিতির সামনে অসহায় দেখা গেছে হাইতির রক্ষণভাগকে।
ম্যাচের প্রথম গোলটি সরাসরি না পেলেও আক্রমণের সূচনা করেছিলেন ভিনিসিয়ুসই। তার নেওয়া শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে গোল করেন ম্যাথিউস কুনহা। এরপর ৩৫ মিনিটে কুনহার দ্বিতীয় গোলেও অ্যাসিস্ট করেন তিনি।


প্রথমার্ধ শেষ হওয়ার আগে নিজের নামও তুলে নেন স্কোরশিটে। লুকাস পাকেতার চমৎকার পাস ধরে ডি-বক্সে ঢুকে নিচু শটে বল জালে জড়ান ভিনিসিয়ুস। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

পরিসংখ্যানও বলছে, ম্যাচে সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ছিলেন ভিনিসিয়ুস।


৮১ মিনিট মাঠে থেকে তিনি ১ গোল ও ১ অ্যাসিস্ট করেন। ছিল দুটি অন-টার্গেট শট। এ ছাড়া ম্যাচে সর্বোচ্চ ড্রিবল, সর্বোচ্চ শট এবং প্রতিপক্ষের বক্সে সর্বোচ্চ টাচের রেকর্ডও ছিল তার দখলে।
বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও হাইতির বিপক্ষে নিজের সেরাটা উজাড় করে দেন ভিনিসিয়ুস। তার দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই টুর্নামেন্টে ছন্দ ফিরে পাওয়ার বার্তা দিয়েছে ব্রাজিল।

Link copied!