নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের অপরাজিত ৭৭ রানের ইনিংসে ভর দিয়ে ৮ উইকেটের জয় পায় অজিরা।
দুর্দান্ত এই ইনিংসের স্বীকৃতি স্বরূপ ম্যান অব দ্য ফাইনালের পুরষ্কার ওঠে মার্শের হাতে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ওপেনার ৩৮ বলে খেলেন ৫৩ রানের আরেকটি বিস্ফোরক ইনিংস। এই ইনিংসও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আইপিএল থেকে ব্যর্থতা কাঁধে নিয়েই বিশ্বকাপে পা রাখনে ওয়ার্নার। আসরের প্রথম ম্যাচে করে ১৪ রান। এরপরই শুরু ওয়ার্নারের ঘুরে দাঁড়ানোর গল্প। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে করেন ৬৫ রান। তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আবার ব্যর্থ, করেন ১ রান। বাংলাদেশের বিপক্ষে করেন ১৮। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৮৯*, সেমি ফাইনালে খেলেন ৪৯ রানের আরেকটি গুরুত্বপূর্ণ ইনিংস।
সব মিলিয়ে সাত ম্যাচে ৪৮.১৬ গড়ে এই ওপেনার করেছেন ২৮৯ রান, স্ট্রাইক রেট ১৪৬.৭০। এমন অসামান্য ধারাবাহিকতার জন্য ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন ওয়ার্নার।





































