উইলিয়ামসনের ফিফটিতে ম্যাচে ফিরল কিউইরা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০৯:০৬ পিএম
উইলিয়ামসনের ফিফটিতে ম্যাচে ফিরল কিউইরা

দুবাইতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। ম্যাচের শুরু থেকেই কিউইদের চাপে রেখেছে অজি বোলাররা।

তবে গাপটিল-মিশেলরা আশা জাগিয়ে ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে দাপট দেখাচ্ছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বাউন্ডারির ফুলঝুরিতে পাঁচটি ৪ আর দুই ছক্কায় টি-টুয়েন্টি বিশ্বকাপ ফাইনালে তুলে নিয়েছেন অর্ধশতক।

শেষ পর্যন্ত ৫১ রানে অপরাজিত উইলিয়ামসনের সঙ্গে হাল ধরেছেন কিউই ব্যাটার গ্লেন ফিলিপস। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১০২ রান।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এর আগে একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল পাঁচ বারের ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া। সেবার শিরোপা ধরা দেয়নি তাদের। আর অন্যদিকে এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠেছে নিউজিল্যান্ড।

Link copied!